মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩০
শিরোনাম :
‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও বরিশাল-৩ আসনে অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে; ব্যারিস্টার ফুয়াদ তিন অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে ইসি ছাড়ল ছাত্রদল মেহেন্দিগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল বয়াতি বহিস্কার কাজিরহাটের ভাসানচর ইউনিয়নে মরণফাঁদে পরিণত হয়েছে দফাদার বাজার-হেশামদ্দি সড়ক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা’র বি আর টি সিতে কালো থাবা প্রতি মাসে মাসোয়ারা ৩ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার টাকা কাজিরহাট থানা নির্মাণাধীন রাস্তার পাশে মালবাহী অটো উল্টে দুর্ঘটনা; কৃষক ও চালক গুরুতর আহত মরণফাঁদে পরিণত হয়েছে সন্তোষপুর মাদ্রাসার পেছনের রাস্তা: দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

২ বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা বরিশালে

নিজস্ব প্রতিবেদক ঃ

বরিশাল বিসিক শিল্পনগরী এলাকায় পচাবাসি খাবার বিক্রি করার দায়ে দুই বেকারির মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ আগস্ট) বিকেল ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও মো. সাইফুল ইসলাম। এসময় বরিশাল সিটি করপোরেশন ও মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

বিসিকের নিরাপদ খাদ্য পরিদর্শক সৈয়দ এনামুল হক সাইফুল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিকেল পৌনে ৫টা থেকে ৬টা পর্যন্ত কাউনিয়া বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় আল আমিন বেকারিকে ৫০ হাজার টাকা ও পচাবাসি খাবার বিক্রি করার দায়ে সাহাবুদ্দিন বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা