সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪০
শিরোনাম :
নল‌ছি‌টি‌তে ভুয়া ডাক্তার দি‌য়ে সুন্ন‌তে খৎনা করা‌তে গি‌য়ে শিশু কাওছার আই‌সিইউতে তৃণমূল থেকে রাজপথ: নলছিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিব গাজীর রাজনৈতিক উত্থান মেহেন্দিগঞ্জে কাজিরহাট থানা ২নং লতা ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালিত মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ

নিয়মিত আদালতের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

বিজলী ডেক্স:

ভার্চুয়াল আদালতে সব আইনজীবীর সমান সুযোগ নেই-এ অভিযোগ এনে নিয়মিত আদালত চালুর দাবিতে বিক্ষোভ মিছিল করলেন ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা। গতকাল রোববার ঢাকা জেলা আদালত প্রাঙ্গনে উল্লেখযোগ্য সংখ্যক আইনজীবী বিক্ষোভে অংশ নেন।

সকাল ১১ টা থেকে ১২ পর্যন্ত ঘণ্টাব্যাপি চলে এই বিক্ষোভ। এ সময় অধিকাংশ আইনজীবীর মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি হয় উপেক্ষিত। মিছিল করার আগে নিয়মিত আদালত খোলার পক্ষে গণস্বাক্ষর করেন ৩ শতাধিক আইনজীবী।
বিক্ষোভে অংশ নেয়া আইনজীবীদের বক্তব্য,ভার্চুয়াল আদালতে সকল আইনজীবী সমান সুযোগ পান না। এখানে শুধুমাত্র জামিন শুনানি হয়। কিন্তু আসামির আত্মসমর্পণ, চলমান মামলার সাক্ষ্য গ্রহণ, নালিশী মামলা দায়ের করা সম্ভব হচ্ছে না। অব্যবস্থাপনা ও দুর্ভোগের শিকার হতে হয়। এতে অধিকাংশ আইনজীবীই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সাধারণ আইনজীবীদের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভে অ্যাডভোকেট এইচ এম মাসুম, মুহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা