মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৪
শিরোনাম :
‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও বরিশাল-৩ আসনে অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে; ব্যারিস্টার ফুয়াদ তিন অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে ইসি ছাড়ল ছাত্রদল মেহেন্দিগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল বয়াতি বহিস্কার কাজিরহাটের ভাসানচর ইউনিয়নে মরণফাঁদে পরিণত হয়েছে দফাদার বাজার-হেশামদ্দি সড়ক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা’র বি আর টি সিতে কালো থাবা প্রতি মাসে মাসোয়ারা ৩ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার টাকা কাজিরহাট থানা নির্মাণাধীন রাস্তার পাশে মালবাহী অটো উল্টে দুর্ঘটনা; কৃষক ও চালক গুরুতর আহত মরণফাঁদে পরিণত হয়েছে সন্তোষপুর মাদ্রাসার পেছনের রাস্তা: দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

মাস্ক না পরায় সাতজনের জরিমানা

বিজলী ডেক্স:

মাস্ক না পরে বাইরে বের হওয়ায় মানিকগঞ্জের সাটুরিয়ায় সাত ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে উপজেলার সদর বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ-জোহরা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অর্থদণ্ড হওয়ায় ব্যক্তিদের মধ্যে তিনজন ট্রাকচালক, দুজন ক্রেতা ও দুজন পথচারী।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম। তিনি বলেন, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি এড়াতে এখন বাড়ির বাইরে বের হলে প্রত্যেককে অবশ্যই মাস্ক পরতে হবে। পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যবিধি মনে চলতে হবে। এই আইন অমান্য করায় সংক্রমণ আইন-২০১৮ অনুযায়ী ওই সাত ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা