শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১১
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

অস্ত্র দিয়ে বড় ভাইকে ফাঁসাতে গিয়ে ছোট ভাই আটক

বিজলী ডেক্স:

টাঙ্গাইলের সখিপুরে বড় ভাই আইয়ুব আলীর বিছানার নিচে পিস্তল রেখে ফাঁসানোর চেষ্টায় আজিজুল ইসলাম (৪০) ওর‌ফে আজিজ কালু নামের একজন‌কে গ্রেপ্তার করেছে পু‌লিশ। এ সময় ৭.৬২ ম‌ডে‌লের এক‌টি বি‌দেশি পিস্তল উদ্ধার করা হ‌য়ে‌ছে।

বুধবার রাতে উপজেলার বড়চওনা গ্রামে এ ঘটনা ঘ‌টে‌। ঘটনার স‌ঙ্গে জ‌ড়িত তা‌দের আরেক ভাই আলা‌মিন ও পিস্তল সরবরাহকারী আলামিনের বন্ধু শফিকুলকে খুঁজ‌ছে পু‌লিশ।

পু‌লিশ জানায়, উপজেলার বড়চওনা গ্রামের মৃত রাইজুদ্দিনের তিন ছেলে আইয়ুব আলী, আজিজুল ও আলামিন। কয়েকদিন ধরে আইয়ুব আলীর সঙ্গে অপর দুই ভাই আ‌জিজুল ও আলা‌মি‌নের জমি নিয়ে বিরোধ চলছে। বুধবার বিকেলে আ‌জিজুল তার বড় ভাই আইয়ু‌বের বিছানার নি‌ছে অস্ত্র র‌য়ে‌ছে ব‌লে পু‌লিশ‌কে খবর দেয়। প‌রে পু‌লিশ ওই ঘরের বিছানার নিচ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। এ সময় আইয়ুবের ঘরের জানালা খোলা দে‌খে পু‌লি‌শের স‌ন্দেহ হয়। পুলিশ আইয়ুব আলী ও আ‌জিজুলকে জিজ্ঞাসাবাদ কর‌লে ফাঁসা‌নোর বিষয়‌টি বে‌রি‌য়ে আ‌সে। পরে পু‌লিশ আইয়ুবকে ছে‌ড়ে দি‌য়ে ছোট ভাই আজিজুল‌কে নি‌য়ে অ‌স্ত্রের প্রকৃত মা‌লি‌কের খোঁ‌জে অ‌ভিযা‌নে না‌মে। ত‌বে আজ বৃহস্প‌তিবার বি‌কেল সা‌ড়ে তিনটায় এ রি‌পোর্ট লেখা পর্যন্ত তা‌দের ছোট ভাই আলা‌মিন ও তার বন্ধু অস্ত্র সরবরাহকারী শ‌ফিকুল‌ ধরা পড়েনি।

পু‌লিশের তথ্যম‌তে, শ‌ফিকু‌লের বিরু‌দ্ধে এর আ‌গেও অস্ত্র ও চাঁদাবা‌জির মামলা র‌য়ে‌ছে। এ কারণে সে ক‌য়েক বছর জেলও খে‌টে‌ছে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, এ ঘটনায় এসআই জা‌হিদুল ইসলাম বা‌দী হ‌য়ে মামলা ক‌রে‌ছেন। মূলত বড়ভাইকে ফাঁসাতে ছোট দুই ভাই বিছানার নিচে অস্ত্র লুকিয়ে রেখে পুলিশকে খবর দেয়। ঘটনার মূল হোতা ছোট ভাই আলামিন মিয়া ও তার বন্ধু অস্ত্র ও চাঁদাবাজি মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত আসামি শফিকুল এর নিকট থেকে অস্ত্র সংগ্রহ করে

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা