মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩৬
শিরোনাম :
‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও বরিশাল-৩ আসনে অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে; ব্যারিস্টার ফুয়াদ তিন অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে ইসি ছাড়ল ছাত্রদল মেহেন্দিগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল বয়াতি বহিস্কার কাজিরহাটের ভাসানচর ইউনিয়নে মরণফাঁদে পরিণত হয়েছে দফাদার বাজার-হেশামদ্দি সড়ক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা’র বি আর টি সিতে কালো থাবা প্রতি মাসে মাসোয়ারা ৩ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার টাকা কাজিরহাট থানা নির্মাণাধীন রাস্তার পাশে মালবাহী অটো উল্টে দুর্ঘটনা; কৃষক ও চালক গুরুতর আহত মরণফাঁদে পরিণত হয়েছে সন্তোষপুর মাদ্রাসার পেছনের রাস্তা: দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

মুলাদীতে ঘের দখলে বাধা দেওয়া পরিকল্পিত হামলা: আহত-৮ 

মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীতে পুর্বপরিকল্পিত ভাবে জোড় পূর্বক মাছের ঘের ও কলার বাগানে অবৈধ ভাবে দখলে বাধা দেওয়া হামলায় আহত-৮, তপর থানায় অভিযোগ। আজ ৮ জুলাই বুধবার সকাল সাড়ে ৮ টায় মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার
গ্রামে ফোরকান ফকিরের স্ত্রী জান্নাতুল ফেরদৌসি(৩০) এর সাথে জমি জমা নিয়ে আঃ মালেক হাওলাদার ও শাহজাহান বেপারীর সাথে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলছিল। তার সূত্রে ধরে পূর্ব পরিকল্পিত ভাবে জান্নাতুল ফেরদৌসির নিজেস্ব জমিতে ১০/১২ বছর যাবৎ আবাধ করা ঘেরে একই এলাকার ১। মৃত ধুল হাওলাদার এর পুত্র আঃ মালেক হাওলাদার, ২। মৃত কদম আলী বেপারী পুত্র মোঃ শাহজাহান বেপারী সহ ২০ জন ভুমি দস্যু জোড়পূর্বক ঘেরে অনাধীকার প্রবেশ করে অবৈধ ভাবে দখল করতে যায়। জান্নাতুল ফেরদৌসি অবৈধ দখলে বাধা দিলে আব্দুল মালেক হাওলাদার ও শাহজাহান বেপারীর নেতৃত্রে ঘেরে থাকা পুকুরের মাছ ধরা সহ গাছ পালা কাটিয়া ফেলে ভুমি দস্যুরা। একপর্যায়ে বিবাদী আঃ মালক হাওলাদার ও শাহজাহান বেপারীর জান্নাতুল ফেরদৌসিকে মাথায় আঘাত করলে জান্নাতুল ফেরদৌসির ডাক চিৎকারের হালিমা বেগম, কুলছুম বেগম, শিল্পী বেগম, সামিয়া জাহান, মোসাঃ পারভিন বেগম সকল আসিলে সকলকে দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে ভুমি দস্যুরা। জান্নাতুল ফেরদৌস এর ঘেরের পুকুরে থাকা প্রায় ২ লক্ষ টাকার মাছের ক্ষতি করে, ৫০ হাজার টাকার গাছপালা ও কলা বাগান কেটে ফেলে। সংবাদ পেয়ে মুলাদী থানা পুলিশ ঘটনাস্থানে গেলে ভুমি দস্যুরা পালিয়ে যায়। পুলিশ আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসে। আহতরা মুলাদী হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ বিষয়ে আহত জান্নাতুল ফেরদৌসি বাদী হয়ে মুলাদী থানায় মামলা প্রস্তুতি নিচ্ছেন।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা