শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২০
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

বরিশালে অনুমোদন ছাড়াই হেপাটাইটিস বি ভ্যাকসিন প্রদান করে ৫ প্রতারক আটক

বিজলী ডেক্স:

বরিশালে প্রশিক্ষণ ও অনুমোদন ছাড়াই ভুয়া ডাক্তার পরিচয়ে সাধারণ মানুষের শরীরে হেপাটাইটিস বি ভ্যাকসিন প্রদান করায় ৫ প্রতারককে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। পাশাপাশি প্রতারকদের অফিস থেকে কিছু ভ্যাকসিনও উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১ আগষ্ট) দুপুরে নগরীর শের-ই বাংলা সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মূলহোতা আল-আমিন বাপ্পি, তার সহযোগী ইমতিয়াজ, সাব্বির, সম্পা ও রিম্পা।
ডিবি পুলিশ জানায়, প্রতিষ্ঠান প্রধান মো. আল আমিন বাপ্পি নিজেকে এমবিবিএস এবং বাকিরা ইন্টার্ন ডাক্তার পরিচয় দিয়ে মানবদেহে হেপাটাইটিস-বি ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়। চিকিৎসাশাস্ত্র না জেনে অতিরিক্ত ভ্যাকসিন ইতিমধ্যে ৬ শতাধিক মানুষের শরীরে প্রয়োগ করায় তাদের অনেকে এখন স্বাস্থ্যঝুঁকিতে আছেন। গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন মাহির নেতৃত্বে প্রতিষ্ঠানটিতে ডিবি পুলিশ।

এসআই মহিউদ্দিন জানান, প্রতিটি ভ্যাকসিন বাবদ বিপুল অর্থ নিয়ে এক একজনের শরীরে পুশ করে আসছিলে ৫ প্রতারক। রোববার বিকেলে সেখানে হানা দিয়ে প্রতিষ্ঠান প্রধান আল আমিন বাপ্পিসহ ইন্টার্ন চিকিৎসক পরিচয়দানকারী ঝালকাঠি সাব্বির, একই জেলার রাজাপুরের ইমতিয়াজ, বরিশাল নবগ্রাম রোডের রিম্পা আক্তার, এবং পিরোজপুরের স্বরুপকাঠির সম্পা আক্তারকে আটক করেন। পরে তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করে তাদের কেউ চিকিৎসক নয়, ভুয়া পরিচয় দিয়ে অর্থ হাতিয়ে নিতে ছদ্মবেশ ধারণ করে। তদের মধ্যকার প্রতিষ্ঠান প্রধান নিজেকে আল আমিন এমবিবিএস চিকিৎসক পরিচয় দিলেও তিনি ঝালকাঠির একটি কলেজ থেকে মাত্র এইচএসসি পাশ করেন।

ডিবি পুলিশ জানায়, রাতভর জিজ্ঞাসাবাদ শেষে তাদের সাথে নিয়ে সোমবার সকালে প্রতিষ্ঠানটিতে সিভিল সার্জনের প্রতিনিধি একজন চিকিৎসকসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান সিঅ্যান্ডবি রোডের আলনূর নামের ওই প্রতিষ্ঠানটি তল্লাশি অভিযান করেন। এসময় হেপাটাইটিস-বি ভ্যাকসিনসহ বিভিন্ন বৈধ-অবৈধ ওষুধ উদ্ধার করাসহ প্রতিষ্ঠানটি সীলগালা করে দেন। পরে ভ্রাম্যমাণ আদালতে তুলে ভুয়া এমবিবিএস চিকিৎসক আল আমিনকে ৬ মাস এবং বাকি চারজনকে ১ মাস করে কারাদণ্ড দেন।

বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি/ডিবি) মনজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দন্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে।’

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা