সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪১
শিরোনাম :
নল‌ছি‌টি‌তে ভুয়া ডাক্তার দি‌য়ে সুন্ন‌তে খৎনা করা‌তে গি‌য়ে শিশু কাওছার আই‌সিইউতে তৃণমূল থেকে রাজপথ: নলছিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিব গাজীর রাজনৈতিক উত্থান মেহেন্দিগঞ্জে কাজিরহাট থানা ২নং লতা ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালিত মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ

পায়রা বন্দরের বিশেষ মহড়া নিরাপত্তায় কোস্ট গার্ডের

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পায়রা বন্দরে কোস্ট গার্ডের বিশেষ মহড়া পরিচালনা করা হয়েছে। গতকাল শুরু হওয়া ওই মহড়া আজ শেষ শেষ হয়েছে। শুক্রবার কোস্ট গার্ড সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মহড়া উদ্বোধন করেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক। এসময় পায়রা পোর্টের চেয়ারম্যান কমডোর হুমায়ুন কল্লোল, এবং কোস্ট গার্ডের উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওই মহড়ায় পায়রা বন্দরে চলাচলরত জাহাজ সমুহের নিরাপত্তা রক্ষার পাশাপাশি গুরুত্তপূর্ণ স্থাপনা সমূহ যেমন তাপবিদ্যুৎ কেন্দ্র , সার্ভিস জেটি এবং নির্মাণাধীন গুরুত্তপূর্ণ স্থাপনা সমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে কোস্ট গার্ডের কার্যক্রম সমুহ প্রদর্শন করা হয় ।

এ মহড়ায় কোস্টগার্ড জাহাজ বিসিজিএস মনসুর আলী, বিসিজিএস সোনার বাংলা, এইচপিবি বুড়িগঙ্গা এবং এইচপিবি শীতলক্ষা অংশগ্রহণ করে। বন্দরের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উপকূলীয় এলাকায় অবৈধ চোরাচালান, জলদস্যুতা নির্মূল, অবৈধ মৎস আহরণ, বনজ সম্পদ রক্ষা এবং অবৈধ নারী ও শিশু পাচার ইত্যাদি প্রতিরোধে কোস্টগার্ডের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা