শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৭
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

রাজাপুরে নয় বছরের শিশুকে ধর্ষণ, থানায় মামলা !

ঝালকাঠি প্রতিনিধি::

ঝালকাঠির রাজাপুরে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। শিশুটির পিতা বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে রাজাপুর থানায় মামলাটি দায়ের করেন। অভিযুক্ত শাহিন (২০) উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পুখরিজানা গ্রামের হাকিম খানের ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পুখরিজানা খানবাড়ী এলাকায় গত ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল আনুমানিক ৫ ঘটিকার সময় শিশুটি তার পার্শবর্তী হাকিম খানের বাড়িতে গেলে তার ছেলে শাহিন (২০) তাকে সাপ দেখার কথা বলে ঘরে ডেকে নেয়। এ সময় ঘরে কেউ না থাকায় শাহিন ছলনাকরে তার ঘরের ভিতরের রুমে নিয়ে দরজা বন্ধকরে চাকু ও বটি দিয়ে ভয় দেখিয়ে শিশুটিকে ধর্ষন করে। সন্ধার আগ মুহুর্তে শাহিনের মা তার ঘরের সামনে এসে দরজা বন্ধ দেখে শাহিনকে ডাকাডাকি করে। শাহিন বিলম্বকরে দরজা খুললে তার মা ঘরের ভিতরে প্রবেশ করে ওই শিশুটিকে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়। তখন রাগান্নিত হয়ে শাহিনের মা শাহিনকে মারধর করে এবং ধর্ষনের শিকার শিশুটিকে ঝাড়– নিয়ে ধাওয়া করে। তারপর শাহিনের মা তার প্রতিবেশীদের কাছে বিষয়টি বলাবলি করে। ভুক্তভোগী ওই শিশুটি আরো জানায় এর আগেও তার বাড়ীর পার্শবর্তী একটি পুকুরের পাড়ে নিয়ে শাহিন তাকে ধর্ষন করে এবং ধর্ষনের বিষয়টি যাতে কারো কাছে না জানায় সে জন্য শিশুটিকে চাকু দিয়ে ভয় দেখায়।

এ ঘটনায় শিশুটির বাবা আবুল কালাম বাদী হয়ে রাজাপুর থানায় গতকাল এ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর ৯ (১) ধারায় মামলাদায়ের করেন।

রাজাপুর থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ শহিদুল ইসলাম আজ ৪ সেপ্টেম্বর ফোনে বলেন, এ বিষয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আমরা ভুক্তভোগী শিশুটির স্বাস্থ্য পরিক্ষা ও বিজ্ঞ আদালতে জবান বন্দি দেওয়ার জন্য পাঠিয়েছি। আসামী শাহিনকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা