শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৪৭
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গাছের গুঁড়ির ওপর দাঁড়িয়ে আছে সেতুটি

পটুয়াখালী, বিশেষ প্রতিনিধি:

সেতুর বিভিন্ন অংশ ভেঙে গেছে। সেখানে বসানো হয়েছে কাঠের পাটাতন। সবচেয়ে বিপজ্জনকভাবে বসানো হয়েছে কংক্রিটের অংশটি। মূল পিলার ভেঙে যাওয়ায় স্থানীয়রা উদ্যোগ নিয়ে কাঠের গুঁড়ি বসিয়েছেন সেখানে। কোথাও কাঠ, কংক্রিট আবার কোথাও রডের জোড়াতালি দেওয়া। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার গহিনখালী খালের ওপর এভাবেই দাঁড়িয়ে আছে রাঙ্গাবালী সেতু।

আট বছর আগে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। নড়বড়ে সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পারাবার হতে হচ্ছে স্থানীয়দের। তাদের আশঙ্কা, সেতুটি যেকোনো সময় ভেঙে পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

গহিনখালী এলাকার গৃহবধূ আসমা বেগম বলেন, ওষুধ কিনতে প্রায়ই এই সেতু পার হয়ে বাহেরচর বাজারে যেতে হয় তাঁকে। যেকোনো সময় সেতুটি ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। বাহেরচর বাজারের মুদি ব্যবসায়ী আব্বাস হাওলাদার জানান, সপ্তাহে দুই দিন বাহেরচরে বড় হাট বসে। তখন সেতু দিয়ে মানুষ চলাচল বেড়ে যায়। তবে স্বাভাবিক সময়ের তুলনায় বর্তমানে এই সেতু দিয়ে মানুষ চলাচল কমে গেছে। এতে বাজারে ক্রেতা কম থাকায় ব্যবসায়িক ক্ষতিতে পড়ছেন তাঁরা।

জানতে চাইলে উপজেলা এলজিইডি কার্যালয়ের প্রকৌশলী মিজানুল কবির বলেন, নতুন সেতু নির্মাণের জন্য সমন্বয় কমিটির কাছে প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। আর পটুয়াখালী জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবদুল ছাত্তার বলেন, স্থানীয়দের আবেদনের পরিপ্রেক্ষিতে দ্রুত সেতুটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা