শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২৯
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

এসিল্যান্ডকে ঘুষ দেওয়ার চেষ্টা, বৃদ্ধ কারাগারে

বিজলী ডেক্স:

বরিশালের উজিরপুর উপজেলা এসিল্যান্ডকে ঘুষ দেওয়ার চেষ্টায় আবুল কাসেম হাওলাদার (৬০) নামের বৃদ্ধকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে কাসেমকে কারাদণ্ড দিয়ে পুলিশের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। কাসেম উপজেলার দক্ষিণ মাদার্শী গ্রামের মৃত এছাহাক হাওলাদারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী জানান, আবুল কাসেম হাওলাদার গংরা সরকারি ‘ক’ তফসিলভুক্ত ৩ একর ৪৬ শতাংশ সম্পত্তি দীর্ঘ ৪২ বছর পর্যন্ত ডিসিআর না কেটে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ভোগ দখল করে আসছিলেন। সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে বারবার ডিসিআর কাটার জন্য তাগিদ দেওয়া হয়।
কিন্তু ডিসিআর না কেটে বুধবার দুপুর সহকারী কমিশনারের অফিস কক্ষে ঢুকে ওই জমি অন্য কারও কাছে লিজ না দেওয়ার জন্য ৫ হাজার টাকা ঘুষ দেওয়ার চেষ্টা চালান। সঙ্গে সঙ্গে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে পুলিশে সোপর্দ করা হয়। এরপর উজিরপুর মডেল থানার এএসআই হাসান গ্রেফতার করে থানা হাজতে নিয়ে যান। সেখান থেকে কাসেমকে কারাগারে প্রেরণ করা হয়।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা