সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৮
শিরোনাম :
নল‌ছি‌টি‌তে ভুয়া ডাক্তার দি‌য়ে সুন্ন‌তে খৎনা করা‌তে গি‌য়ে শিশু কাওছার আই‌সিইউতে তৃণমূল থেকে রাজপথ: নলছিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিব গাজীর রাজনৈতিক উত্থান মেহেন্দিগঞ্জে কাজিরহাট থানা ২নং লতা ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালিত মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ

বরিশালে বিউটি পার্লারে চাকুরীর প্রলোভন দেখিয়ে ফ্ল্যাট বাসায় পতিতা ব্যবসা ! রানা দম্পতি আটক

বিশেষ প্রতিবেদক (বরিশাল):

বরিশাল নগরীতে বিউটি পার্লারে চাকুরীর প্রলোভন দেখিয়ে ফ্ল্যাট বাসায় আটক রেখে পতিতাবৃত্তির দায়ে তিন জনকে আটক করা হয়েছে। অনৈতিকভাবে দেহ ব্যবসার কাজে লিপ্ত থাকার অভিযোগে নগরীর শ্রীনাথ চ্যাটার্জি লেনের একটি ফ্লাট হইতে রানা ও জেসমিন দম্পতি সহ তাদের সহযোগী দালাল আকাশকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশ সূত্রে জানায়, আজ মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে এস আই মহিউদ্দিন (পিপিএম)। তিনি বলেন, এই চক্রটি দীর্ঘদিন যাবত কাজের প্রলোভন দেখিয়ে নারীদের পতিতাবৃত্তিতে বাধ্য করে তাই আটককৃতদের বিরুদ্ধে মানবপাচার আইন ২০১২ সালের ১২/১৩ ধারা অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটককৃত দম্পতি নগরীর শ্রীনাথ চাটার্জি লেনের সেলিম মিয়ার বাসা বাড়া নিয়ে এই পতিতাবৃত্তির কাজ চালিয়ে আসছিলেন। এছাড়া তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কয়েকমাস আগেও এস আই মহিউদ্দিন বরিশাল নগরীর পাপিয়া চক্রকে আটক করে শুনাম কুড়িয়েছেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা