সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৯
শিরোনাম :
নল‌ছি‌টি‌তে ভুয়া ডাক্তার দি‌য়ে সুন্ন‌তে খৎনা করা‌তে গি‌য়ে শিশু কাওছার আই‌সিইউতে তৃণমূল থেকে রাজপথ: নলছিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিব গাজীর রাজনৈতিক উত্থান মেহেন্দিগঞ্জে কাজিরহাট থানা ২নং লতা ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালিত মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ

গাজীপুরে জুতা তৈরির কারখানায় আগুন

বিশেষ প্রতিবেদক (গাজীপুর):

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসারা এলাকায় শনিবার বিকেলে একটি জুতা তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিক হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, উপজেলার উলুসারা এলাকায় এফবি ফুটওয়্যার লিমিটেড নামের একটি জুতা তৈরি কারখানাটি একতলা একটি ভবন। ওই ভবনের একপাশে জুতা তৈরির কেমিক্যাল রাখা হয়ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই কেমিক্যাল থেকে শনিবার বিকেল সাড়ে চারটার দিকে আগুনের সূত্রপাত্র ঘটে। এ সময় ওই ভবনে থাকা শ্রমিকেরা দৌড়ে বেরিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিয়াকৈর, গাজীপুর, সাভার ইপিজেড, কাশিমপুরসহ আশপাশের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কবিরুল ইসলাম জানান, আগুনের সঠিক কারণ এখনই বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত্র ঘটেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা