শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৩
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

নেছারাবাদে ইলিশ শিকারের অপরাধে ৬ জেলেকে জরিমানা

বিশেষ প্রতিনিধি, ঝালকাঠী:

নেছারাবাদে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকারের অপরাধে ৬ জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের ওই সাজা দেওয়া হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.মোশারেফ হোসেন ওই আদালত পরিচালনা করেন।

বুধবার দিবাগত রাতে উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ এর নেতৃত্বে উপজেলার সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ওই ৬ জেলেকে গ্রেফতার করা হয়। এসময় জেলেদের কাছ থেকে ২২টি ইলিশ, ৮ হাজার মিটার কারেন্ট জাল এবং ব্যবহৃত তিনটি ইঞ্জিন চালিত নৌকা আটক করেন।
পরে বুধবার সকালে গ্রেফতারকৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তরা হল ব্যাসকাঠির রতন দাস ও অপুর্ব হালদার এবং কামারকাঠি গ্রামের রুহুল আমিন,নাসির শেখ, মো,শিপন,সিদ্দিক মিয়াকে আটক করেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা