শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২০
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

শিশু সন্তানের গলায় চাকু ধরে মাকে ধর্ষণ!

বিশেষ প্রতিবেদক (উজিরপুর):

বরিশালের উজিরপুরে শিশু কন্যার গলায় চাকু ধরে হত্যার ভয় দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল উজিরপুর মডেল থানায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে অভিযুক্ত লিটন সরদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনার পর অভিযুক্ত লিটন সরদার এলাকা ছেড়ে পালিয়েছেন।

জানা গেছে, উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামের ওই গৃহবধূর স্বামী প্রয়োজনীয় কাজে ঢাকায় ছিলেন। এই সুযোগে গত ২২ অক্টোবর রাত ১১টার দিকে প্রতিবেশী রাজ্জাক সরদারের পুত্র লিটন সরদার কৌশলে ঘরে ঢোকে। গৃহবধূর দেড় বছরের শিশু কন্যার গালায় চাকু ধরে হত্যার হুমকি দিয়ে তার চোখের সামনে মাকে জোরপূর্বক ধর্ষণ করে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বলেন, এ ব্যপারে মামলা নেওয়ার পাশাপাশি ধর্ষণের শিকার গৃহবধূকে মেডিক্যাল পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা