বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:২৭
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

বাবুগঞ্জ মা ইলিশ রক্ষায় অভিযানে ৮ জেলের কারাদন্ড

 বিশেষ প্রতিনিধি (বাবুগঞ):

বাবুগঞ্জে মা ইলিশ রক্ষায় ৮ জেলের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ৷ মৎস্য সম্পদ রক্ষায় সরকারি নির্দেশনা অমান্য করে মাছ ধরার অপরাধে বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা, সুগন্ধা, আডিয়াল খাঁ, নদী তে আজ (২৯/১০/২০২০ খ্রি. তারিখ) রাত ৩ টা থেকে দিনভর অভিযান চালিয়ে মোট ৮ জন জেলেকে আটক করা হয়৷ পরবর্তীতে আটককৃত জেলেদের ৩ জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এরা ৩ জন হলো মোঃ শাকিল (২৫),মোঃ মামুন (৩০), মোঃ সজীব (২৫), এবং অপরাধের গুরুত্ব ও বয়স বিবেচনায় ৫ জনকে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। ৫ জন আসামিরা হলো মোঃ নুরেল হাজী (৩৫), মোঃ সোহাগ (৪৫), মোঃ মনির(৩০), মোঃ আলমাস( ৩০), মোঃ জসিম(১৮), (মোঃ সেলিম আকন (৩৪), অভিযানে মোট প্রায় ৫০০০ ( পাঁচ হাজার) মিটার জাল ও প্রায় ৩/৪ কেজি পরিমাণ ইলিশ মাছ জব্দ করা হয়৷ জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এবং মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও স্থানীয় দুস্থদের মাঝে বিলিয়ে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট , বরিশাল বাবুগঞ্জ আমিনুল ইসলামের পরিচালিত মোবাইল কোর্টকে আইনগত সহায়তা প্রদান করেন বাবুগঞ্জ উপজেলা মৎস্য অফিসার সাইদুজ্জামান। বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে পৃথক পৃথক স্থানে পরিচালিত অভিযানসমূহে আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা প্রদান করেন বাবুগঞ্জ থানা পুলিশ, বাংলাদেশ নৌ-পুলিশ, বাংলাদেশ কোস্ট গার্ড, । ইলিশের প্রধান মৌসুমে মা ইলিশ রক্ষায় মৎস্য আহরণের উপর গত ১৪ই অক্টোবর থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়৷ নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য আহরণের দায়ে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর ও আইন-শৃঙ্খলা বাহিনী বিশেষত বাবুগঞ্জ থানা পুলিশ, নৌ-পুলিশ পরিচালিত বিভিন্ন অভিযানে ১৪ অক্টোবর থেকে এপর্যন্ত ২৯ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৩ জন জেলেকে সর্বমোট ৩৮০০০ (আটত্রিশ হাজার) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়৷ উপজেলা মৎস্য অফিসার সাইদুজ্জামান জানান , এ অভিযান কঠোরভাবে আগামী ৪ঠা নভেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে এবং জাতীয় মৎস্য সম্পদ রক্ষায় টাস্ক ফোর্সের অভিযান ও উপজেলা প্রশাসন পরিচালিত মোবাইল কোর্ট নিয়মিত পরিচালিত হবে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা