রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩২
শিরোনাম :
বরিশালে তারেক রহমানের সফরের নতুন সূচি ঘোষণা বরিশালের ৬ আসনের পৃথকভাবে নিজেদের নেতাকর্মীদের নিয়ে প্রার্থীদের প্রচারণা শুরু ১২ ফেব্রুয়ারি শুধু ভোট নয়, বাংলাদেশ বদলে দেওয়ার লড়াই; ব্যারিস্টার ফুয়াদ জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো করবে; মার্কিন কূটনীতিক আলী আজগর তালুকদার নেতৃত্বে বগুড়ায় তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু সিলেটে বিএনপির সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না : ফয়জুল করীম জামায়াত আমির দুদিনে উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন ‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও

হঠাৎ করে এলপিএল ছেড়ে দেশে ফিরে গেলেন আফ্রিদি…!

বিজলী ডেক্স:

হঠাৎ করেই লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ছেড়ে দেশে ফিরে গেছেন গল গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক শহীদ আফ্রিদি। তবে জানা গেল পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডারের দেশে ফেরার কারণ। মূলত তার মেয়ের অসুস্থতার জন্য দেশে ফিরেন তিনি। আফ্রিদির মেয়ে পাকিস্তানের একটি হাসপাতালে ভর্তি আছেন। মেয়েকে সময় দিতেই এলপিএল ছেড়ে গেছেন তিনি।

শ্রীলঙ্কা ছাড়ার আগে অবশ্য দেশে ফেরার কারণটা পরিস্কার করেন নি আফ্রিদি। এক টুইটার বার্তায় জানিয়েছিলেন, ‘দুর্ভাগ্যবশত, ব্যক্তিগত কারণে আমাকে জরুরী প্রয়োজনে বাড়ি ফিরে যেতে হচ্ছে। যত দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, আমি অবিলম্বেই ফিরে এসে এলপিএলে আমার দলে আমার দলে আবার যোগ দেওয়ার আশা করছি। শুভকামনা রইল।’

আফ্রিদির অবর্তমানে গল গ্ল্যাডিয়েটর্সের অধিনায়কের দায়িত্ব পালন করতে পারেন ভানুকা রাজাপাক্ষে।

শ্রীলঙ্কা যাওয়ার আগেও আফ্রিদিকে নানা ঝক্কি-জামেলা পোহাতে হয়েছে। তাকে রেখেই লাহোর থেকে বিমান চলে যায় শ্রীলঙ্কায়। এরপর শ্রীলঙ্কায় পৌঁছানোর পর অ্যান্টিবডি থাকার সুবিধা নিয়ে কোয়ারেন্টিন না করেই মাঠে নেমে যান খেলতে এবং ৬ ছক্কা মেরে আলোচনার জন্ম দেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা