মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৫
শিরোনাম :
‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও বরিশাল-৩ আসনে অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে; ব্যারিস্টার ফুয়াদ তিন অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে ইসি ছাড়ল ছাত্রদল মেহেন্দিগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল বয়াতি বহিস্কার কাজিরহাটের ভাসানচর ইউনিয়নে মরণফাঁদে পরিণত হয়েছে দফাদার বাজার-হেশামদ্দি সড়ক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা’র বি আর টি সিতে কালো থাবা প্রতি মাসে মাসোয়ারা ৩ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার টাকা কাজিরহাট থানা নির্মাণাধীন রাস্তার পাশে মালবাহী অটো উল্টে দুর্ঘটনা; কৃষক ও চালক গুরুতর আহত মরণফাঁদে পরিণত হয়েছে সন্তোষপুর মাদ্রাসার পেছনের রাস্তা: দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

এক ম্যাচ হাতে রেখেই টাইগারদের সিরিজ জয়

অনলাইন ডেস্ক::

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ।

টানা দুই ম্যাচে ক্যারিবীয় তারুণ্যনির্ভর দলকে ১২২ ও ১৪৮ রানে গুড়িয়ে দিয়ে ৬ ও ৭ উইকেটের জয়ে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিক বাংলাদেশ।

সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি আগামী সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

শুক্রবার টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে মোস্তাফিজুর রহমানের গতির পর মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ১৪৮ রানে অলআউট হয় উইন্ডিজ।

দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন রোভম্যান পাওয়েল। তার কারণেই দেড়শ’র কাছাকাছি স্কোর গড়তে সক্ষম হয় ক্যারিবীয়রা। বাংলাদেশ দলের হয়ে মিরাজ চার, মোস্তাফিজ-সাকিব দুটি করে উইকেট নেন।

সহজ টার্গেট তাড়া করতে নেমে দলীয় ৩০ রানে ফেরেন লিটন কুমার দাস। আগের ম্যাচে ৩৮ বলে ১৪ রান করা লিটন এদিনও সেই আকিল হোসেনের বাঁ-হাতি স্পিনে বিভ্রান্ত হন। সাজঘরে ফেরেন ২৪ বলে ২২ রানে।

সাকিব আল হাসানের পছন্দের পজিশন তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে এদিনও সুবিধা করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। আগের ম্যাচে ১ রানে আকিল হোসেনের শিকার হওয়া শান্ত এদিন ফেরেন জেসন মোহাম্মদের স্পিনে। তার আগে ২৬ বলে করেন মাত্র ১৭ রান।

আগের ম্যাচে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে ৬ রানের জন্য ফিফটি মিস করেন তামিম ইকবাল। এদিন দ্বিতীয় ওয়ানডেতে ফিফটির পর ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন জাতীয় দলের অধিনায়ক। তার আগে ৭৬ বলে তিন চার ও এক ছক্কায় ৫০ রান করেন দেশসেরা এ ওপেনার।

দলীয় ১০৯ রানে লিটন-শান্ত-তামিমের বিদায়ের পর দলের হাল ধরেন সাকিব-মুশফিক। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৪০ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা। দলের ৭ উইকেটের জয়ে ৪৩ ও ৯ রান করে অপরাজিত থাকেন সাকিব-মুশফিক।

সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ৪৩.৪ ওভারে ১৪৮/১০ (রোভম্যান পাওয়েল ৪১, কেজর্ন ওটলি ২৪, এনকেরুমা ২০; মিরাজ ৪/২৫, মোস্তাফিজ ২/১৫, সাকিব ২/৩০)।

বাংলাদেশ: ৩৩.২ ওভারে ১৪৯ (তামিম ৫০, সাকিব ৪৩*,লিটন ২২, শান্ত ১৭, মুশফিক ৯*)।

ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা