রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৯
শিরোনাম :
বরিশালে তারেক রহমানের সফরের নতুন সূচি ঘোষণা বরিশালের ৬ আসনের পৃথকভাবে নিজেদের নেতাকর্মীদের নিয়ে প্রার্থীদের প্রচারণা শুরু ১২ ফেব্রুয়ারি শুধু ভোট নয়, বাংলাদেশ বদলে দেওয়ার লড়াই; ব্যারিস্টার ফুয়াদ জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো করবে; মার্কিন কূটনীতিক আলী আজগর তালুকদার নেতৃত্বে বগুড়ায় তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু সিলেটে বিএনপির সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না : ফয়জুল করীম জামায়াত আমির দুদিনে উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন ‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও

অর্ধশতক করেই ফিরলেন সাকিব

অনলাইন ডেস্ক::

ফিফটি করে অধিনায়ক তামিমের বিদায়ের পর সাকিব-মুশফিক জুটি স্বপ্ন দেখাচ্ছিল। দীর্ঘদিন পর বড় ইনিংসের ইঙ্গিত দিচ্ছিলেন সাকিব। কিন্তু ফিফটি করার পরপরই ফিরে যান তিনি। রেইফারের বলে বোল্ড হওয়ার পরই মুশফিকুর রহিমের সঙ্গে ৪৭ রানের জুটিতে ছেদ পড়ে। সাকিব ফেরেন ৫১ রান করে।

ওয়ানডে ক্রিকেটে যা সাকিবের ব্যক্তিগত ৪৮তম হাফসেঞ্চুরি। আর এ বছরের প্রথম অর্ধশতক সাকিব আল হাসানের।
সাকিবের বিদায়ের পর উইকেটে মুশফিকের সঙ্গে জুটি বেঁধেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিক অপরাজিত আছেন ৩৬ রানে। অন্যপ্রান্তে রিয়াদ আছেন ৮ রান নিয়ে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪০ ওভারে ৪ উইকেটে ১৯৭ রান।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা