শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৫
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

আইপিএলের নিলামে শচীনের ছেলে

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ওঠতে পারে ভারতের সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের নাম। ইতোমধ্যে নাম নিবন্ধন করেছেন এবারের নিলামের জন্য। বাঁহাতি এই পেসারের ভিত্তিমূল্য ২০ লাখ রুপি।

সম্প্রতি মুম্বাইয়ের হয়ে অভিষেক হয়েছে ২১ বছর বয়সী অর্জুনের। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে দুটি ম্যাচ খেলেছেন তিনি।

এবারের আইপিএলে নিলামে সর্বমোট নাম নিবন্ধন করেছেন এক হাজার ৯৭ জন ক্রিকেটার। তাদের মধ্যে ভারতীয় ৮১৪ জন, আর বিদেশি ক্রিকেটার আছেন ২৮৩ জন।

সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির ক্যাটাগরিতে আছেন সাকিব আল হাসান। তবে এবারের নিলামে নিবন্ধিত সবচেয়ে কম বয়সী ক্রিকেটার আফগানিস্তানের নূর আহমাদ।

এ ছাড়া এবারের আসরের নিলামে ৪০ বছরের বেশি বয়সী ক্রিকেটার আছেন দুজন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা