রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২৫
শিরোনাম :
বরিশালে তারেক রহমানের সফরের নতুন সূচি ঘোষণা বরিশালের ৬ আসনের পৃথকভাবে নিজেদের নেতাকর্মীদের নিয়ে প্রার্থীদের প্রচারণা শুরু ১২ ফেব্রুয়ারি শুধু ভোট নয়, বাংলাদেশ বদলে দেওয়ার লড়াই; ব্যারিস্টার ফুয়াদ জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো করবে; মার্কিন কূটনীতিক আলী আজগর তালুকদার নেতৃত্বে বগুড়ায় তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু সিলেটে বিএনপির সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না : ফয়জুল করীম জামায়াত আমির দুদিনে উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন ‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও

পর্দায় নায়িকা হতে চান জাহিদ হাসান

অনলাইন ডেস্ক::

জাহিদ হাসান। দেশের জনপ্রিয় অভিনেতা ও নাট্যকার। নব্বইয়ের দশক থেকে কাজ করে আসা গুণী এই অভিনেতা সম্প্রতি জিতে নিয়েছেন জাতীয়  চলচ্চিত্র পুরস্কার। ‘সাপলুডু’ চলচ্চিত্রে খল চরিত্রে অনবদ্য অভিনয় করে পুরস্কার বাগিয়ে নেন তিনি। সম্প্রতি সময়ের গল্পের মুখোমুখি হয়েছেন জাহিদ হাসান।

আপনাকে বিভিন্ন চরিত্রে দেখি। কীভাবে রূপায়ন করেন?
এটা আসলে মহান রাব্বুল আলামিনের কৃপা। আর আমি চরিত্র বিশ্লেষণ করি। সবাই যেভাবে লিখে, আর আমার নিজের জীবনের পর্যবেক্ষণ থেকে, ওই চরিত্রে কী বুঝাতে চেয়েছে সেটা ভালোভাবে বুঝে গল্পের সঙ্গে মিলিয়ে যেটা দাঁড়ায় সেটা করার চেষ্টা করি। কতটা হয় তা আমি জানি না।

নায়ক থেকে খলনায়ক। চরিত্রের পরিবর্তন কীভাবে করছেন?
আমি এ নিয়ে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছি। প্রথমবার আমি সেরা অভিনেতা হয়েছি নায়ক হিসেবে, আর এবার পেয়েছি খল চরিত্রে। আসলে আমি অভিনয় করতে পছন্দ করি। সামনে যদি আমি কমেডিয়ান হিসেবে, এমনকি যদি শ্রেষ্ঠ নায়িকা হিসেবেও যদি পুরস্কার পাই অসুবিধা নেই। আসলে আমি বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে মজা পাই।

‘সাপলুডু’ চলচ্চিত্রে আপনার চরিত্রটি কেমন ছিল?
আসলে শুরু থেকেই বোঝা যায় না এটি যে খল চরিত্র। অন্যান্য সময় হয় কি, প্রথমেই স্ক্রিনে এসে খল চরিত্র হো হো করে হাসি দেবে। হাসি দিয়ে বোঝা যায় সে ভিলেন। কিন্তু এ ছবিতে একেবারেই শেষেই বোঝা যায়, এটি ভিলেন চরিত্র।

বিনোদন অঙ্গনের পার্থক্য কেমন দেখছেন?
বেশ পরিবর্তন হয়েছে। এখন অনেকেই শর্টকাট ফর্মে কাজ করছে। জানিনা কেন? তবে শর্টকার্টে সবকিছু হয় না এটা বলতে পারি।

আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। 
আপনাকেও ধন্যবাদ।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা