রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২৪
শিরোনাম :
বরিশালে তারেক রহমানের সফরের নতুন সূচি ঘোষণা বরিশালের ৬ আসনের পৃথকভাবে নিজেদের নেতাকর্মীদের নিয়ে প্রার্থীদের প্রচারণা শুরু ১২ ফেব্রুয়ারি শুধু ভোট নয়, বাংলাদেশ বদলে দেওয়ার লড়াই; ব্যারিস্টার ফুয়াদ জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো করবে; মার্কিন কূটনীতিক আলী আজগর তালুকদার নেতৃত্বে বগুড়ায় তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু সিলেটে বিএনপির সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না : ফয়জুল করীম জামায়াত আমির দুদিনে উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন ‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও

হাসপাতালে ঢুকতে বাধা; রেগে গেলেন হৃত্বিক (ভিডিও)

বিনোদন ডেস্ক::

প্রকাশ্যে হৃত্বিক রোশনকে রেগে যেতে দেখেছেন কেউ? উত্তরে কেউ হ্যাঁ বলবেন বলে মনে হয় না। তবে এবার এমনটাই ঘটেছে। সম্প্রতি দুই ছেলে রেহান ও হৃদানকে নিয়ে মুম্বইয়ে এক হাসপাতালে গিয়েছিলেন হৃত্বিক। সেখানেই হাসপাতালের দ্বাররক্ষীর ওপর রেগে যান অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠে এসেছে এমনই একটি ভিডিও।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, হাসপাতালের দ্বাররক্ষী হৃত্বিককে ভেতরে ঢুকতে বাধা দেন। আর তাতেই রেগে যান অভিনেতা। তাকে বলতে শোনা যাচ্ছে, ‘আরে বোলো না অ্যায়সে স্যার’।

সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠে আসা এই ভিডিওটির নিচে বিভিন্ন লোকজনকে মতামত দিতে দেখা গেছে। তাতে অবশ্য নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ লিখেছেন, ‘উনি তো শুধু জিজ্ঞাসা করেছিলেন, এবং স্যার বলেও সম্বোধন করেন।’ কেউ আবার লিখেছেন, ‘উনিও মানুষ, তাই মেজাজ হারাতেই পারেন।’ কারোর কথায়, ‘হৃত্বিককে এভাবে কেউ কেন চটালেন?’

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা