মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৮
শিরোনাম :
‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও বরিশাল-৩ আসনে অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে; ব্যারিস্টার ফুয়াদ তিন অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে ইসি ছাড়ল ছাত্রদল মেহেন্দিগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল বয়াতি বহিস্কার কাজিরহাটের ভাসানচর ইউনিয়নে মরণফাঁদে পরিণত হয়েছে দফাদার বাজার-হেশামদ্দি সড়ক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা’র বি আর টি সিতে কালো থাবা প্রতি মাসে মাসোয়ারা ৩ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার টাকা কাজিরহাট থানা নির্মাণাধীন রাস্তার পাশে মালবাহী অটো উল্টে দুর্ঘটনা; কৃষক ও চালক গুরুতর আহত মরণফাঁদে পরিণত হয়েছে সন্তোষপুর মাদ্রাসার পেছনের রাস্তা: দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

রিচার্ডের স্মরণে লেননের খোলা চিঠি

৮৭ বছর বয়সে কিংবদন্তি মার্কিন গায়ক ও গীতিকার লিটল রিচার্ডের সুর থেমে গেল শুক্রবার। বিটলস, দ্য রোলিং স্টোনস, বো ডিডলে এভারলি ব্রাদার্স, এলভিস প্রিসলি, এলটন জন, মিক জ্যাগার, ডেভিড বোওয়ি, রড স্টুয়ার্টসহ বিশ্ববিখ্যাত সংগীতশিল্পীরা তাঁকে দিয়ে প্রভাবিত। তাঁর মৃত্যুতে বিশ্বসংগীতে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ভেসে উঠছে রিচার্ডের মৃত্যুতে তাঁকে নিয়ে স্মৃতিকথা আর শোকগাথা।

বিশ্বখ্যাত ব্রিটিশ গায়ক, গীতিকার ও বিশ্বশান্তির কর্মী জন লেনন তাঁর ‘লং টল স্যালি’ গানের ভিডিওর সঙ্গে লেখেন, ‘লিটল রিচার্ড সর্বকালের সেরাদের একজন। আমার এক বন্ধু একবার হল্যান্ড থেকে একটা গানের টেপ নিয়ে এল। এর এক পাশে বাজে লং টল স্যালি। আর আরেক পাশে স্লিপিং অ্যান্ড স্লিডিং। আমি পাগল হয়ে গেলাম। সবচেয়ে ভালো লাগত, কোনো একক গান শুরুর আগে রিচার্ড যেই চিৎকারটা করতেন।

সেই সময় রিচার্ড যে আমাদের কত খাইয়েছেন। পল ম্যাককার্টনি তো বলত, “ও রিচার্ড, আমি আপনার মতো হতে চাই। আমি আপনাকে একবার স্পর্শ করতে চাই।” ১৯৬৪ সালে আমরা যখন যুক্তরাষ্ট্রে গেলাম, আমাদের আইডল ছিলেন চাঙ্ক বেরি, বো ডিডলে আর অবশ্যই লিটল রিচার্ড। তিনি আমাদের অনেকটা পথ দেখিয়েছেন। সৃষ্টিকর্তা লিটল রিচার্ডকে সুখে রাখুন। তিনি ছিলেন আমাদের প্রত্যেকের জীবনের হিরোদের একজন।’

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা