শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৪
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

বিয়ে না করে বেঁচে গেছি: সালমান খান

  অনলাইন ডেস্ক::

বলিউড সুপারস্টার সালমান ৫৫ বছর পা দিয়েছেন গত ২৭ ডিসেম্বর। এখনও বিয়ে করেননি তিনি। বিয়ে নিয়ে তার ভক্তদের আক্ষেপ থাকলেও বিন্দুমাত্র আফসোস নেই এ অভিনেতার। রিয়েলিটি শো বিগ বসের একটি আসরে এমনটাই জানান সাল্লু ভাই।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’র মঞ্চে অভিনেত্রী কাজল সালমান খানের ব্যক্তিগত জীবন নিয়ে জানতে চান। জীবনে কি এমন কোনো মহিলা আছেন, যাকে ভালো লাগলেও খুলে বলেননি? উত্তরে সালমান খান বলেন, একটি মেয়েকে আমার খুব ভালো লাগত। কিন্তু কখনো প্রেমের প্রস্তাব দেওয়া হয়নি। আমার তিন বন্ধু ওই মেয়ের সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করেছিল। কিন্তু পরে জানতে পারি, মেয়েটি আমাকেই পছন্দ করত।

হাসতে হাসতে সালমান খান আরও বলেন, বিয়ে না করে এক প্রকার বেঁচে গেছি। না হলে এতদিনে দাদু হয়ে যেতাম। ১৫-২০ বছর আগে মেয়েটির সঙ্গে দেখা হয়েছিল। ততদিনে ও দাদী হয়ে গেছে।

এদিকে, ‘অন্তিম’ সিনেমার চিত্রায়ণ শেষ করেছেন সালমান খান। সিনেমায় তার একটি লুক ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে আয়ূষ শর্মার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সালমান।

সিনেমার পাশাপাশি রিয়েলিটি শো বিগ বসের এবারের আসরও উপস্থাপনা করছেন সালমান খান। মহারাষ্ট্রের গোরেগাঁওতে চলছে বিগ বস ১৪-র শুটিং। সপ্তাহের একদিন এ শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। করোনার নিয়ম মেনেই শুটিং করছেন এ অভিনেতা। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা