রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২৮
শিরোনাম :
বরিশালে তারেক রহমানের সফরের নতুন সূচি ঘোষণা বরিশালের ৬ আসনের পৃথকভাবে নিজেদের নেতাকর্মীদের নিয়ে প্রার্থীদের প্রচারণা শুরু ১২ ফেব্রুয়ারি শুধু ভোট নয়, বাংলাদেশ বদলে দেওয়ার লড়াই; ব্যারিস্টার ফুয়াদ জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো করবে; মার্কিন কূটনীতিক আলী আজগর তালুকদার নেতৃত্বে বগুড়ায় তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু সিলেটে বিএনপির সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না : ফয়জুল করীম জামায়াত আমির দুদিনে উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন ‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও

সন্তান জন্মের আবার প্রকাশ্যে এলেন বিরাট-আনুশকা

বিনোদন ডেস্ক-

মা হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে এলেন আনুশকা শর্মা। জীবনের দ্বিতীয় অধ্যায়ের শুরুতে বিরাট কোহলির সঙ্গেই প্রথম প্রকাশ্যে আসেন আনুশকা। সন্তানের জন্মের পর বিরুস্কা ওই ছবি প্রকাশ্যে আসতে না আসতেই তা ভাইরাল হয়ে যায়।

গত ১১ জানুয়ারি কন্যা সন্তানের মা হন আনুশকা শর্মা। সন্তানের জন্মের পর সুখবর নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন বিরাট কোহলি। পাশাপাশি তিনি এও জানিয়ে দেন, সন্তানের জন্মের পর তারা জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। জীবনের এই নতুন ইনিংসে যাতে প্রত্যেকে তাদের পাশে থাকেন, সেই আবেদন জানান বিরাট।

পাশাপাশি, তাদের সন্তানের ছবি যাতে প্রকাশ্যে না আসে, সে বিষয়ে গণমাধ্যমের সাহায্য চান বিরাট-আনুশকা। পাশাপাশি মিডিয়া হাউসগুলোতে উপহার পাঠিয়ে মেয়ের ছবি না তোলার অনুরোধও জানান বিরাট কোহলি।

এদিকে বিরুস্কার সন্তানের জন্মের পর বিরাটের দাদা বিকাশ কোহলি একটি ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তা দেখে অনেকেই বিরাট-কন্যার ছবি বলে মন্তব্য করেন। যা নিয়ে জল্পনা শুরু হলে, পাল্টা স্ট্যাটাস শেয়ার করেন বিকাশ কোহলি।

তিনি বলেন, তার শেয়ার করা ছবিকে যারা বিরাট-আনুশকা মেয়ে বলে মন্তব্য করছেন, তারা ঠিক নন। তিনি যে ছবি শেয়ার করেন, তা বিরাটের মেয়ের নয় বলে স্পষ্ট জানিয়ে দেন বিকাশ কোহলি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা