মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৩
শিরোনাম :
‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও বরিশাল-৩ আসনে অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে; ব্যারিস্টার ফুয়াদ তিন অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে ইসি ছাড়ল ছাত্রদল মেহেন্দিগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল বয়াতি বহিস্কার কাজিরহাটের ভাসানচর ইউনিয়নে মরণফাঁদে পরিণত হয়েছে দফাদার বাজার-হেশামদ্দি সড়ক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা’র বি আর টি সিতে কালো থাবা প্রতি মাসে মাসোয়ারা ৩ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার টাকা কাজিরহাট থানা নির্মাণাধীন রাস্তার পাশে মালবাহী অটো উল্টে দুর্ঘটনা; কৃষক ও চালক গুরুতর আহত মরণফাঁদে পরিণত হয়েছে সন্তোষপুর মাদ্রাসার পেছনের রাস্তা: দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

হোটেলরুমে একান্তে রণবীর-আলিয়া!

অনলাইন ডেস্ক::

বয়ফ্রেন্ড রণবীর কাপুরের সঙ্গে কিছু একান্ত সময় কাটাতে গত সপ্তাহেই দিল্লিতে উড়ে গিয়েছিলেন আলিয়া ভাট। গেল রোববার ইনস্টাগ্রামে নিজের একটি মিষ্টি ছবি পোস্ট করেন মহেশ ভাট কন্যা। ক্যাপশনে জানান, ডেটে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। তবে এই ছবিতে নেটিজেনদের নজর কাড়ে আলিয়া ভাট নয় বরং এই ছবির ব্যাকগ্রাউন্ড।

ছবির ক্যাপশনে আলিয়া লেখেন, ‘ডেট-ও’ক্লক’। কালো সোয়েটার এবং আর প্ল্যান্টে দেখা মিলল আলিয়ার। আয়নার সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন আলিয়া। আর আয়নায় ফুটে উঠেছে একটি খোলা আলমারির প্রতিচ্ছবি। সেখানে ঝুলছে পুরুষদের পোশাক, ফ্যানেদের বুঝে নিতে অসুবিধা হয়নি এটা দিল্লির হোটেল রুমে রণবীরের ঝোলানো জামাকাপড়।

রণবীরের পছন্দের কালো রঙের টুপিও দেখা গেল আলিয়ার এই ছবিতে। এই ধরনের টুপি হামেশাই পরে থাকেন রণবীর।

এর আগে রণবীরের বোন ঋদ্ধিমা কাপুর সাহানিও একসঙ্গে মধ্যহ্নভোজ সারার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আলিয়াও হবু বর ও ননদের সঙ্গে এই লাঞ্চে অংশ নেন, ছিলেন ঋদ্ধিমার স্বামী ভারত সাহানি এবং বোনঝি সামায়রাও।

লাঞ্চ ডেটের ছবি পোস্ট করে ঋদ্ধিমা লেখেন, ‘ফ্যাম জ্যাম… রোববারে, খুব মিস করলাম নীতু কাপুর, সোনি রাজদান ও শাহিন ভাটকে। ফ্যানেদের অনুমান রোববার দুপুরে ঋদ্ধিমার বাড়িতে লাঞ্চ ডেট সেরে, রাতে রণবীরের সঙ্গে ডেটে গিয়েছেন আলিয়া।

শীঘ্রই ‘রালিয়া’ বিয়ে করছেন কিনা সেই প্রশ্নের জবাবে রণবীর সম্প্রতি সংবাদমাধ্যমকে জানান, এতদিনে তো বিয়ে হয়েই যেত, যদি না করোনা আমাদের জীবনে ঢুকে পড়ত। আমি এখনই কিছু বলতে চাই না। তবে এইটুকু বলতে পারি শিগগিরই আমি আমার জীবনের ওই ফাঁকা জায়গাটা পূরণ করে নিতে চাই।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা