মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৩
শিরোনাম :
‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও বরিশাল-৩ আসনে অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে; ব্যারিস্টার ফুয়াদ তিন অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে ইসি ছাড়ল ছাত্রদল মেহেন্দিগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল বয়াতি বহিস্কার কাজিরহাটের ভাসানচর ইউনিয়নে মরণফাঁদে পরিণত হয়েছে দফাদার বাজার-হেশামদ্দি সড়ক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা’র বি আর টি সিতে কালো থাবা প্রতি মাসে মাসোয়ারা ৩ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার টাকা কাজিরহাট থানা নির্মাণাধীন রাস্তার পাশে মালবাহী অটো উল্টে দুর্ঘটনা; কৃষক ও চালক গুরুতর আহত মরণফাঁদে পরিণত হয়েছে সন্তোষপুর মাদ্রাসার পেছনের রাস্তা: দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

সিনেপ্লেক্সের টিকিটে ৫০ শতাংশ ক্যাশ ব্যাক, হোটেল সায়মনেও বিশেষ অফার

অনলাইন ডেস্ক::

আবারো দর্শকদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে এল স্টার সিনেপ্লেক্স। ব্র্যাক ব্যাংকের ভিসা ক্রেডিট কার্ড আছে এমন গ্রাহকরা এখন থেকে স্টার সিনেপ্লেক্সের টিকিট ক্রয়ে ৫০ শতাংশ ক্যাশ ব্যাক পাবেন। ব্র্যাক ব্যাংকের সঙ্গে বিশেষ চুক্তি স্বাক্ষরের পর এমনটাই জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

ফেব্রুয়ারি মাসজুড়ে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার ধানমন্ডি এবং মহাখালী এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখায় এ অফার চলবে।

এ ছাড়া কক্সবাজারের হোটেল সায়মনেও বিশেষ অফার থাকছে ব্র্যাক ব্যাংকের ভিসা ক্রেডিট কার্ডধারীদের জন্য। সব রুম এবং ব্যাংকোয়েট হলের নির্ধারিত মূল্যের ওপর থাকছে ৪০ শতাংশ ছাড়। আর ক্যাসাব্লাঙ্কা রেস্টুরেন্টে খাবারের ওপর থাকছে ১০ শতাংশ ছাড়।

কর্তৃপক্ষ জানায়, স্টার সিনেপ্লেক্স বরাবরই দর্শকদের চাহিদা এবং সুযোগ-সুবিধাকে প্রাধান্য দেয়। দর্শকরা যেন নিজেদের কাঙ্ক্ষিত সিনেমাগুলো বাড়তি আনন্দ নিয়ে উপভোগ করতে পারেন, সে জন্যই এমন অফার। দর্শকরাই স্টার সিনেপ্লেক্সের প্রাণ।

পথচলার শুরু থেকে দর্শকদের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে এগিয়ে চলেছে স্টার সিনেপ্লেক্স। তাই দর্শকদের জন্য এ ধরনের অফার দিতে পেরে তারা আনন্দিত। আগামীতেও এ রকম আকর্ষণীয় বিভিন্ন অফার নিয়ে আসার চেষ্টা থাকবে তাদের।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা