শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০০
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

রোহিতকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিতর্কিত কঙ্গনা

অনলাইন ডেস্ক::

এবার ভারত দলের ওপেনার রোহিত শর্মাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করে বসলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ভারতে সম্প্রতি চলমান কৃষি সংস্কার আইনের বিরুদ্ধে ভারতীয় কৃষকদের বিক্ষোভ নিয়ে টুইট করেন রোহিত শর্মা, যেটি মোটেই পছন্দ হয়নি কঙ্গনার।

তাই রোহিতকে ‘কুকুর’ বলে গালি দেন কঙ্গনা! অবশ্য টুইটারে কঙ্গনার এমন টুইট মুছে দিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি টুইটারের নিয়ম ভেঙেছে বলে বিবৃতি দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। কিন্তু এর আগেই টুইটটির স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়।

রোহিত তার টুইটে ভারতের কৃষক আন্দোলনের সমাধান খুঁজতে চেয়েছিলেন। লিখেছিলেন, ‘দেশকে ভালো রাখার পেছনে কৃষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত, সবাই যার যার জায়গা থেকে কাজ করবেন। সবাই মিলে একটা সমাধান বের করবেন। যখন আমরা সবাই একজোট হয়েছি, তখনই ভারত সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে।’

আর রোহিতের এমন টুইটের পর তেলেবেগুনে জ্বলে ওঠেন কঙ্গনা। রোহিতসহ ভারতের ক্রিকেট দলকে উদ্দেশ করে অভিনেত্রী লেখেন, ‘এই ক্রিকেটারদের ধোবিঘাটের কুকুরের মতো মনে হচ্ছে কেন? এদিকেও নেই, ওদিকেও নেই। ভালোর জন্য করা আইনের বিরুদ্ধে কেন যাবেন কৃষকরা। এরা সবাই সন্ত্রাসী, গোলমাল করছে। এটিই বলো না! …এত ভয় লাগে বলতে?’

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা