শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১৪
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

আবারো হ্যাক হয়েছে নায়ক বাপ্পির ফেসবুক পেজ

অনলাইন ডেস্ক::

সম্প্রতি চিত্রনায়ক বাপ্পির এক মিলিয়ন ফলোয়ারের ভেরিফায়েড ফেসবুক পেজটি হ্যাকড হয়েছে বলে জানা গেছে। বাপ্পির পেজ থেকে উল্টাপাল্টা বিষয় পোস্ট করা হচ্ছে। বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছেন তিনি।

বাপ্পি গণমাধ্যমকে জানিয়েছেন, তার ফেসবুক পেজ উদ্ধারের কাজ চলছে। বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছেন তিনি।

এর আগেও হ্যাকারদের কবলে পড়েছিল বাপ্পির ফেসবুক অ্যাকউন্ড, গ্রুপ ও পেজ।  সে সময় জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, অভিনেত্রী মুমতাহিনা টয়া ও পুজা চেরির ফেসবুক আইডি হ্যাকড হয়।

বাপ্পি বলেন, বারবার আমার সঙ্গে কেনো এমন হচ্ছে বুঝতে পারছি না। আমি সাইবার ক্রাইম বিভাগের কাছে অভিযোগ দিয়েছি। তারা পেজ ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে। আশা করছি, তার আগেই যারা হ্যাক করেছেন তারা পেজ ফেরত দেবেন। তাদের সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা