শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২৬
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

প্রেমিক খুঁজছেন ৮৫ বছর বয়সী মডেল!

অনলাইন ডেক্স::

আমি এখন একা, এই মুহূর্তে কোনো সম্পর্কে নেই। তবে সঙ্গী পেতে চাই। সুখের সন্ধানে আছি।’ বিভিন্ন ডেটিং সাইটে একাউন্ট খুলে তার বিবরণীতে এ কথাগুলোই লিখেছেন ৮৫ বছর বয়সী এক মার্কিন মডেল। এমনকি এই বয়সেও নিজেকে উপস্থাপন করেছেন একজন আবেদনময়ী নারী হিসেবে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাসিন্দা হ্যাটির রেট্রোএজ এর সবশেষ প্রেমিক ছিলেন ৩৯ বছর বয়সী এক ব্যক্তি। সম্প্রতি তাদের সম্পর্ক ভেঙে যাওয়ায় নতুন প্রেমিকের সন্ধান করছেন তিনি। তবে শর্ত দিয়েছেন সেই প্রেমিকের বয়স হতে হবে ৩৫ এর নিচে।
জানা গেছে, ফ্যাশন দুনিয়ায় সিনিয়র মডেল বলে ডাকা হয় এমন সব বয়স্ক তারকাদের। বৃদ্ধা বয়সেও কমবয়সী মডেলদের সঙ্গে এখনও পাল্লা দিয়ে চলেছেন ক্যামেরার পোজে। করেন ফটোশ্যুটও। আর সেই ছবি নিয়মিত পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
ফিটনেসে ধরে রাখতে নিয়মিত যোগব্যায়াম করেন মার্কিন এই সিনিয়র মডেল। আর ব্যক্তিত্বের কারণে পুরো ফ্যাশন দুনিয়া তাকে ডাকেন গ্ল্যাম গ্র্যান অর্থাৎ সুন্দরী দাদি বলে।
বরাবরই কম বয়সী পুরুষদের সঙ্গ নেওয়া এই গ্ল্যাম গ্র্যানের বিচ্ছেদ হয় ৪৮ বছর বয়সে। একের পর এক প্রেমিক বদল করেছেন তিনি। তবে কিছুটা দীর্ঘ সময় কাটিয়েছেন সবশেষ ছেদ পড়া ৩৯ বছর বয়সী প্রেমিকের সঙ্গে। সেই সম্পর্কে ছেদ পড়ায় আবারও নতুন মজনুর সন্ধানে ৮৫ বছর বয়সী এই নারী।
সূত্র: আনন্দবাজার

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা